Prescription for the Planet - Sensitization Workshop Against Antimicrobial Resistance (AMR)
Registration for OHYAB is now open!
Prescription for the Planet - Sensitization Workshop Against Antimicrobial Resistance (AMR)
10 March 2026
মানুষ এবং প্রাণিসম্পদ—উভয় ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আজ এক বৈশ্বিক জনস্বাস্থ্য হুমকি। এই সংকট মোকাবিলা এবং One Health Approach আরও শক্তিশালী করার লক্ষ্যে Food and Agriculture Organization (FAO)-এর মূল আয়োজনে এবং One Health Youth Alliance Bangladesh (OHYAB), Bangladesh Medical Students' Society (BMSS) এবং Bangladesh Antimicrobial Resistance Alliance (BARA)-এর যৌথ সহযোগিতায় একটি বিশেষ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য মানব ও প্রাণীস্বাস্থ্যের মধ্যে সমন্বিত সেতুবন্ধন তৈরি করা এবং ভবিষ্যৎ প্রেসক্রাইবারদের মধ্যে অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা।
এই কর্মসূচিতে থাকবে ক্যাম্পাস জুড়ে সচেতনতা বৃদ্ধির Awareness Rally, ক্লিনিশিয়ানদের সাথে সরাসরি মতবিনিময়ের Ward-based Awareness, ২৫টি One Health টিমের অংশগ্রহণে AMR Quiz Competition, সৃজনশীল উপস্থাপনার Poster Competition, যুক্তিতর্কভিত্তিক Debate Competition, মানব ও প্রাণীস্বাস্থ্যে AMR-এর প্রভাব নিয়ে Expert Technical Sessions, এবং Colistin ও Meropenem-এর মতো লাইফ-সেভিং অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারের অঙ্গীকার হিসেবে Stewardship Oath।
স্থান: Dhaka Medical College Hospital অডিটোরিয়াম
তারিখ: ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ বিনামূল্যে
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট)
খামার থেকে হাসপাতাল—প্রাণী ও মানুষের স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষা করতে হলে উভয় ক্ষেত্রেই সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ভবিষ্যৎ ভেটেরিনিয়ান ও চিকিৎসকরাই AMR প্রতিরোধের প্রথম সারির যোদ্ধা। আজকের সচেতনতাই নিশ্চিত করবে আগামী দিনের বিশ্ব জনস্বাস্থ্য।
অংশগ্রহণের সনদপত্র, দুপুরের খাবার এবং অভিজ্ঞ মেন্টর ও বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ।
আসন সংখ্যা অত্যন্ত সীমিত—মাত্র ১০০ জন ভেটেরিনারি এবং ১০০ জন মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/cWb57n4uqep91GT56
Press by: Abu Sayed
Contact for the Press: mail@ohyab.org